আপনি স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী নিয়ম মেনে চলেন?
আপনি স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী নিয়ম মেনে চলেন?
স্বাস্থ্যই মানুষের প্রধান সম্পদ।
আমি সেনাবাহিনীতে চাকরি করি। আমাদেরকে স্বাস্থের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়। আমি স্বাস্থ্য ভালো রাখার জন্য যা করি সেই বিষয় গুলি আপনাদের সাথে বলছি।
সেনাবাহিনী মানে সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। এবং আমি শরীর চর্চা করি। সকাল সকাল ঘুম থেকে উঠা যেমন শরীরের জন্য ভালো, তেমনই সকালে শরীর চর্চার উপকারিতার বিষয়ে সকলেরই জানা ।
শরীর চর্চার সাথে খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সকালের ব্রেকফাস্ট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কখনো সকালের খাবার না খেয়ে থাকি না। সকালের ব্রেকফাস্ট এর সাথে যে কোনো একটি ফল রাখি যেটি ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন।
স্বাস্থ্যের জন্য খাবার যেমন গুরুত্ব আছে। তেমন খাবারে অনিয়ম বা বেশি তৈলাক্ত খাবার, বেশি মশালা যুক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এই বিষয়ে সচেতন থাকি ।
মিষ্টি আমরা সবাই প্রায় পছন্দ করি। তবে এই মিষ্টি থেকে আমি বিরত থাকি ৷
রাতে ডিনারে খুবই সামান্য খাবার খায় যতটুকু প্রয়োজন এবং রাতের খাবারে মাছ, মাংস, বেশি মশালাদার খাবার এরিয়ে চলি। কারন রাতে এমন খাবার পচনে সমস্যা হয়, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
ডিনারের পর ঘুমাতে যায়। তখন মোবাইল ব্যাবহার করি না৷ মোবাইল টি আামার বিছানা থেকে দূরে রাখি। এবং তারাতাড়ি ঘুমানোর চেষ্টা করি।
কোনো ভূল বিষয়, অভ্যাসের ত্রুটি থাকলে কমেন্ট করবেন৷
Comments
Post a Comment