চুল নিয়ে কয়েকটি ভুল তথ্য নতুন কিছু ২০২২ -Nobbd

চুল নিয়ে কয়েকটি ভুল তথ্য  কথায় আছে, মেয়েদের আসল সৌন্দর্যই হচ্ছে  চুল। তাই যেমনই হোক নিজের চুলকে আরও সুন্দর করে তোলার চেষ্টা সবারই থাকে। চুলের যত্নে শুধু তেল আর শ্যাম্পুই নয়, কোনো টিপস পেলেই কোমর বেধে সে কাজে লেগে যান মেয়েরা। তবে চুলের যত্নে বেশ কিছু প্রচলিত ধারণাও আছে, যেগুলো ভুল। হেলথ ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে চুল সংক্রান্ত এমনই কিছু ভুল ধারণা তুলে ধরা হয়েছে। এগুলো হলো- চুল যত বেশি কাটবে, তত তাড়াতাড়ি বাড়বে: চুল নিয়ে কয়েকটি ভুল তথ্য মেয়েদের মধ্যে বহুদিন ধরেই ধারণাটি প্রচলিত রয়েছে। তারা মনে করে চুল কাটলে বেশি বাড়ে। কিন্তু এ ধারণার কোনো ভিত্তি নেই। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের কসমেটিক এন্ড ক্লিনিকাল রিসার্চ ইন ডারমাটলজি বিভাগের পরিচালক জশ জাখনার বলেন, এই ধারণা পুরোপুরি ভিত্তিহীন। ছাঁটার সঙ্গে চুল বড় হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে বিশেষজ্ঞরা প্রতি ৬ মাসে চুলের আগা ছাঁটার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্লেভল্যান্ড ক্লিনিকের চর্ম ও চুল বিশেষজ্ঞ মেলিসা পিলিয়াং বলেন, আগা ফাটা চুলকে দুর্বল করে তোলে। এতে চুল ভেঙে যায়। তাছাড়া আগা ফাটা চুল দেখতেও পাতলা দেখায়। তাই চুলকে কিছুটা ঘন দেখাতে আগা ছাঁটা উচিত। রোজ শ্যাম্পু ব্যবহারে চুল পড়ে: অনেকেই মনে করেন ভুল শ্যাম্পু ব্যবহারের কারণে চুল পড়ে । চুল নিয়ে কয়েকটি ভুল তথ্য  বার বার চুল কাটলে চুলের স্বাস্থ্য ভাল হয়, গোড়া মোটা হয়। বিশেষজ্ঞরা বলেন, স্নান করার সময় বেশিরভাগ মানুষের চুল বেশি পড়ে। এর কারণ হিসেবে শ্যাম্পুকে দোষারোপ করে থাকেন তারা। তবে এটি পুরোপুরি ভিত্তিহীন। বেশি বেশি আঁচড়ালে চুল সুন্দর হয় চুল যত বেশি আঁচড়াবেন তত বেশি স্বাস্থ্যোজ্জ্বল হবে এমন ধারণাও প্রচলিত আছে। ধারণা করা হয় মূলত তৈলাক্ত ত্বকের কারণেই খুশকি হয়ে থাকে। পিলিয়াং বলেন, এক ধরনের ইস্টের কারণে খুশকি হয়ে থাকে। আর তৈলাক্ত ত্বকেই মূলত এই ইস্ট জন্মায়। প্রতিদিন চুলে শ্যাম্পু করা: বহুদিন ধরেই এমন একটি নিয়ম চালু আছে যে, প্রতিদিনই চুলে শ্যাম্পু করতে হবে। তবে চুল ধোয়ার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। যাদের চুল বা মাথার ত্বক তৈলাক্ত তাদের নিয়ম করে চুল ধুতে হবে। তবে তৈলাক্তভাব না আসলে প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে মোছা: চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে খুব ভালোভাবে মুছতে হবে এমন ধারণাও প্রচলিত আছে। তবে এই অভ্যাসটি চুলের জন্য ‍খুবই ক্ষতিকর। জাখনার বলেন, তোয়ালে চুলের জন্য খুবই রুক্ষ। যা ব্যবহারে চুল দুর্বল হয়ে ভেঙে যায়। তাই পানি মোছার ক্ষেত্রে চুলে তোয়ালে চেপে পানি বের করে ফেলা উচিত। এরপর মোটা দাঁতের চিরুনি দিয়ে অতিরিক্ত পানি ঝেরে ফেললে চুলের ক্ষতি হয় না।

Comments

Popular posts from this blog

জেলা পরিষদে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত আজ-ফাঁকা মাঠে প্রার্থীর ছড়াছড়ি

৫টি কাজ করে আয় করতে পারেন মাসে ৩০ হাজার টাকা

জেনে নিন কোন খাবারে কী ভিটামিন ভিটামিন যুক্ত খাবারের তালিকা